smartbdmoms

রবিবার, ২২ মার্চ, ২০২৬

কেন নার্সিসিস্টদের জন্য কাউকে ধন্যবাদ বলা কঠিন?

 

কেন নার্সিসিস্টদের জন্য কাউকে ধন্যবাদ  বলা কঠিন?


নার্সিসিস্টিক ব্যক্তিদের জন্য “ধন্যবাদ” বলা সহজ না, কারণ—


তারা নিজেকে সবকিছুর যোগ্য মনে করে 


তারা মনে করে— “এটা তো আমার পাওয়ার যোগ্যই , তাই তারা কৃতজ্ঞতা দেখানোর প্রয়োজন অনুভব করে না।


নার্সিসিস্ট বেক্তি সবসময়  অন্যকে নিয়ন্ত্রণ করতে চায় তাই ধন্যবাদ বলা মানে অন্যের অবদান স্বীকার করা, নিজের নিয়ন্ত্রণ অন্যের কাছে চলে যাওয়া 

নার্সিসিস্ট বেক্তি অন্য মানুষকে নিজের চেয়ে অজ্ঞ মনে করে , তাই তাদের কাছে ধন্যবাদ বলা মানে , তুমি যোগ্য , যেটা তারা সহজে মানতে পারে না 

নার্সিসিস্ট বেক্তি ইগো রক্ষা করে যে কোনো মূল্যে তাই কৃতজ্ঞতা প্রকাশ করা মানে পরোক্ষ ভাবে মেনে নেয়া  “আমি একা পারিনি” 

এই সব করুন একজন নার্সিসিস্ট বেক্তি অন্য সব মানুষের মতো ধন্যবাদ বলতে পারে না ,


অনেক সময় তারা সত্যিকারের কৃতজ্ঞতা অনুভবই করে না, 👉 তাই ধন্যবাদ  তাদের কাছে স্বাভাবিক বিষয়  না

প্রায় ক্ষেত্রেই  নার্সিসিস্ট এর বলা ধন্যবাদ অপমানের মতো শোনায়

একজন নার্সিসিস্ট কি ভাবে ধন্যবাদ দেন 

উদাহরণ: 

ধন্যবাদ… অবশেষে তুমি একটা কাজ ঠিকভাবে করতে পারলে

ধন্যবাদ, তবে করতে তোমার অনেক দেরি হয়ে গেল, দেখা যাক আদৌ করো কাজে আছে কিনা 

ধন্যবাদ , তোমার ক্ষমতা অনুযায়ী তুমি চেষ্টা করেছো 

ধন্যবাদ , তবে আমার ভাই এর মতো নিখুঁত হয়নি 

ধন্যবাদ জীবনে প্রথম তোমার কাজ থেকে কিছু পেলাম 

এর কোনো তার ধন্যবাদ নয় ইটা অপমান 

আপনি কি করবেন / কি করবেন না ? 

শান্ত ভাবে উত্তর দিবেন 

কোনো অনুভূতি ও রাগ প্রকাশ করবেন না : কখন বিস্তারিত বেক্ষা করবেন না 

ধন্যবাদ… অবশেষে তুমি একটা কাজ ঠিকভাবে করতে পারলে

“ইটা জেনে ভালো লাগছে যে ইটা আপনার কাজে এসেছে

ধন্যবাদ, তবে করতে তোমার অনেক দেরি হয়ে গেল, দেখা যাক আদৌ করো কাজে আছে কিনা

দেরি হলেও আমি আশা করছি ইটা আপনার কাজে আসবে 


যেটা বলবেন না আমি আমার সাধ্য মতো করছি বা দখ্খিত আমি দেরি করেছি  

যদি বার বার অপমান করে তাহলে বলবেন বা করবেন 


মানুষিক ভাবে তাদের সাথে দুররত তৈরী করবেন 

আশা করি ভবিষ্যতে তুমি সঠিক মানুষের সাহায্য পাও 

শক্তিশালী ব্যক্তিত্ব ও নার্সিসিস্টদের মোকাবিলায় শক্তিশালী বাক্য

 শক্তিশালী ব্যক্তিত্ব ও নার্সিসিস্টদের মোকাবিলায়   শক্তিশালী বাক্য 

টোন: আত্মবিশ্বাসী, অনুপ্রেরণামূলক এবং পেশাদার।


কথায় আছে, আপনার শব্দই আপনার পৃথিবী গড়ে দেয়। বিশেষ করে যখন আপনি কোনো নেতিবাচক বা নার্সিসিস্ট মানুষের সামনে থাকেন, তখন আপনার একটি ভুল শব্দ আপনাকে দুর্বল করে দিতে পারে। আজ আমি আপনাদের এমন ৮টি ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তনের কথা বলবো, যা আপনার কনফিডেন্সকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়।"


"কেউ যখন আপনাকে ধন্যবাদ দেয়, তখন প্রতিউত্তরে ধন্যবাদ  না বলে বলুন, আমি আনন্দ এর সাথে ইটা করেছি , বা ইটা করতে পেরে আমার ভালো লেগেছে । এটি প্রমাণ করে যে আপনি কাজটি দয়া করে নয়, বরং নিজের সামর্থ্য ও খুশিতে করেছেন।"


কৌশল ২: দেরিতে পৌঁছালে 'Sorry' নয়

"ধরা যাক আপনার পৌঁছাতে দেরি হয়েছে। আমি দুঃখিত না বলে বলুন—অপেক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ।  এতে আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখলেন।"


কৌশল ৩: খাবারের পছন্দ যখন অন্যের ওপর

"কেউ যখন আপনাকে তার রুচি অনুযায়ী কিছু খাওয়ার অফার করে, তখন শুধু 'OK' বলবেন না। বলুন—আপনিই পছন্দ করুন, আপনার রুচির ওপর আমার ভরসা আছে। এটি আপনার উদারতা এবং আত্মবিশ্বাস দুটোই প্রকাশ করে।"


কৌশল ৪: অজানা কাজে স্মার্ট উত্তর

"নার্সিসিস্টরা প্রায়ই আপনাকে নিচু করার জন্য জিজ্ঞেস করতে পারে—'তুমি কি এটা পারো?' তখন 'আমি জানি না' না বলে বলুন— আমাকে দেখিয়ে দিন , আমি এটা দ্রুত শিখে নিতে পারবো। এটি আপনার শেখার মানসিকতা এবং সক্ষমতাকে তুলে ধরে।"


কৌশল ৫: প্রশ্ন এড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয়

"যদি কেউ আপনাকে এমন কোনো প্রশ্ন করে যার উত্তর আপনি দিতে চান না, তবে আমার এই বিষয়ে কোনো ধারণা নাই না বলে বরং বলুন—দারুণ প্রশ্ন! কিন্তু জানতে ইচ্ছে হচ্ছে এ বেপারে আপনার মতামত কি ?  বলটি তাদের কোর্টে পাঠিয়ে দিন!"


কৌশল ৬: প্রশংসা গ্রহণ করার ধরণ

"নার্সিসিস্টরা যখন আপনার প্রশংসা করে, তখন শুধু 'ধন্যবাদ' বলে থেমে যাবেন না। বলুন—আমি সম্মানিত বোধ করসি । এতে আপনি আপনার ব্যক্তিত্বের গভীরতা বজায় রাখলেন।"


কৌশল ৭: আতিথেয়তায় আভিজাত্য

"যদি আপনার গেস্ট বলে খাবারের আয়োজন অনেক বেশি হয়ে গেছে, তবে বিনয়ী না হয়ে হাসিমুখে বলুন— আমি মনে করি আপনি এতটুকু অতিথিয়েটার যোগ্য।  ইটা গেস্টকে সম্মানিত করে এবং আপনার আভিজাত্য প্রকাশ করে।"


৩. উপসংহার (Conclusion)

"মনে রাখবেন, আপনার প্রতিটি শব্দ আপনার ব্যক্তিত্বের আয়না। আপনি যেভাবে কথা বলেন, মানুষ আপনাকে ঠিক সেভাবেই মূল্যায়ন করবে। বিশেষ করে কঠিন মানুষদের সামনে নিজের সম্মান বজায় রাখতে এই ছোট পরিবর্তনগুলো আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করুন।"


বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বাংলা স্বরবর্ণ: অ (সংক্ষিপ্ত নোট)

 

বাংলা স্বরবর্ণ: অ (সংক্ষিপ্ত নোট)

For pdf link please click 
https://drive.google.com/file/d/1bLxahatk43jDoz5-_PMc8d5yFBbvWYsv/view?usp=sharing 

“অ” বাংলা বর্ণমালার প্রথম ও মৌলিক স্বরবর্ণ। শিশুদের লেখার শুরু সাধারণত এই অক্ষর দিয়ে হয়।

গুরুত্ব

  • স্বর অ (shôre ô)

  • উচ্চারণ: [ɔ] (অল্প, অনেক), কখনো [o]

  • ব্যঞ্জনবর্ণে স্বরচিহ্ন না থাকলে “অ” ধ্বনি যুক্ত হয়

    • উদাহরণ: ক = ক্ + অ

লেখার ধাপ

১. ছোট গোল/ডিম্বাকার পেট আঁকুন
২. ডানদিকে নিচের দিকে ছোট লেজ দিন
৩. উপরে বাঁকা মাথা/টুপি আঁকুন

➡️ পেট → লেজ → মাথা

টিপস

  • পেন্সিল ৪৫° কোণে ধরুন

  • হালকা থেকে গাঢ় করুন

  • ৪-লাইন খাতায় অনুশীলন করুন

ভুল এড়ান

  • লেজ বেশি লম্বা নয়

  • মাথা অতিরিক্ত উঁচু/বাঁকা নয়

  • অক্ষর কাত করা যাবে না

অনুশীলন

অ অ অ অ অ
অ আ ই ঈ উ ঊ

বাক্য:
অজগর আসছে তেড়ে
অনেক অল্প অতি অল্প

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

স্বামীর প্রতারণার ১০টি সম্ভাব্য গুরুত্ব পূর্ণ লক্ষণ

 স্বামীর প্রতারণার ১০টি সম্ভাব্য গুরুত্ব পূর্ণ লক্ষণ 

“সত্যি কথা হলো : একটি সুন্দর সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, আর সেই বিশ্বাসে চির ধরলে পুরো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ে।”


১. হঠাৎ আচরণ পরিবর্তন: আম্নার স্বামী আর আগের মতো যত্নবান বা উষ্ণ আচরণ করেন না । আচরণ বেবহার রুটিন হঠাৎ বদলে যায়।

উক্তি:

"The saddest thing about betrayal is that it never comes from your enemies."

(বিশ্বাসঘাতকতার সবচেয়ে দুঃখজনক দিক হলো, এটি কখনও শত্রুদের কাছ থেকে আসে না।) — Unknown


২. ফোন বা কম্পিউটার লুকানো


ফোন চেক করতে না দেওয়া, বার্তা মুছে ফেলা, পাসওয়ার্ড পরিবর্তন করা, ফোন চাইলে বিরক্ত হওয়া।

উক্তি: "যেখানে স্বচ্ছতা নেই, সেখানে ভালোবাসা টেকে না। গোপনীয়তা হলো সন্দেহের জন্মদাতা।"


৩. কমিউনিকেশন কমে যাওয়া:  খোলামেলা কথোপকথন বন্ধ হয়ে যাওয়া। কথা বলার সময় না থাকা  , মনোযোগ দিয়ে কথা না শুনা , পরে শুনবো বলা  


৪. ঘন ঘন বাইরে থাকার কারণ


হঠাৎ বেশি সময় অফিস বা বন্ধুদের সঙ্গে কাটানো।


৫. শারীরিক সম্পর্ক কমে যাওয়া


আগের মতো ঘন ঘন সঙ্গমে আগ্রহ নেই।


৬. হঠাৎ নিজেকে সাজানো বা নতুন আচরণ


হঠাৎ নতুন পোশাক, গন্ধ, জিমে যাওয়া।

উক্তি:

"হঠাৎ করে বদলে যাওয়া মানুষগুলো আসলে বদলে যায় না, তারা কেবল তাদের আসল রূপটা প্রকাশ করতে শুরু করে।"


৭. হঠাৎ খরচ বৃদ্ধি


অজানা খরচ বা ব্যাংক লেনদেন।


৮. সামাজিক মিডিয়ায় অসাধারণ গোপনীয়তা


প্রোফাইল লুকানো, বার্তা দেখা যাচ্ছে না।


৯. আত্মরক্ষা বা রেগে যাওয়া আচরণ


ছোটখাট জিজ্ঞাসায় রেগে যাওয়া বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া।

উক্তি:

"মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। আবার মানুষের আনন্দ দেখাও কষ্টের কাজ। কিন্তু সবচেয়ে কষ্টের কাজ হলো মানুষের অভিনয় দেখা।" — হুমায়ূন আহমেদ


১০. অনেক সময় হঠাৎ ব্যস্ত থাকা


হোমে কম থাকা, ফোনে বা বাইরে অতিরিক্ত ব্যস্ততা দেখানো।


💡 উপসংহার


সম্পর্কে সন্দেহ থাকতেই পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে খোলামেলা আলোচনা করা জরুরি।


বিশ্বাস ও খোলামেলা যোগাযোগ বজায় রাখলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব।


যদি প্রমাণ মেলে, তবে প্রয়োজনীয় পরামর্শ বা থে

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

স্বামীর উপর নির্ভরশীল গৃহিণীদের জন্য জরুরি আর্থিক জ্ঞান Essential Financial Knowledge for Housewives Dependent on Their Husbands.

 স্বামীর উপর নির্ভরশীল গৃহিণীদের জন্য জরুরি আর্থিক জ্ঞান

বাংলাদেশে অনেক গৃহিণী মা আছেন যারা অর্থনৈতিকভাবে স্বামীর উপর নির্ভরশীল এবং অনেক সময় মানসিক বা আর্থিক নির্যাতনের মুখোমুখি হন। এমন পরিস্থিতিতে সহজ আর্থিক জ্ঞান (Financial Literacy) খুব গুরুত্বপূর্ণ।একটি পরিবার কেবল চার দেয়ালের ঘর নয়, বরং পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও দায়িত্ব ভাগাভাগির এক জীবন্ত প্রতিষ্ঠান। আমাদের সমাজে সাধারণত স্বামীকেই পরিবারের একমাত্র উপার্জনকারী মনে করা হয়, কিন্তু বাস্তবে দেখা যায়—স্ত্রীর বুদ্ধিমত্তা, পরিকল্পনা ও সহায়তা ছাড়া সেই উপার্জন টেকসই হয় না। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, স্ত্রীর সক্রিয় অংশগ্রহণ থাকলে পরিবারের আয় বাড়ে এবং অপ্রয়োজনীয় খরচ উল্লেখযোগ্যভাবে কমে নিচে সহজ ভাষায় কিছু মূল ধারণা দেওয়া হলো, যা আপনার Smart BD Moms ব্লগের জন্যও উপযোগী।

১. নিজের ছোট সঞ্চয় শুরু করুন

যদি সম্ভব হয়, প্রতিদিন বা প্রতি সপ্তাহে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করুন

উদাহরণ:

  • প্রতিদিন ২০–৫০ টাকা

  • বাজারের টাকা থেকে সামান্য বাঁচানো

  • ঈদ বা উপহারের টাকা থেকে কিছু রাখা

ধীরে ধীরে এটি জরুরি সময়ে সহায়তা করবে

২. নিজের নামে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলুন

বাংলাদেশে এখন খুব সহজে করা যায়।

আপনি ব্যবহার করতে পারেন:

  • bKash

  • Nagad

  • Rocket

নিজের PIN বা পাসওয়ার্ড কারও সাথে শেয়ার করবেন না

৩. নিজের খরচের হিসাব লিখে রাখুন

একটি ছোট খাতা রাখুন।

লিখুন:

  • মাসে কত টাকা আসে

  • কোথায় কত খরচ হয়

  • কত টাকা সঞ্চয় হলো

এতে আপনি বুঝতে পারবেন কোথায় টাকা কমানো যায়

৪. ছোট আয়ের পথ খুঁজুন

বাড়িতে বসেও কিছু আয় করা সম্ভব।

উদাহরণ:

  • ঘরে তৈরি খাবার বিক্রি

  • টিফিন/নাস্তা বানানো

  • অনলাইনে ছোট ব্যবসা

  • সেলাই বা হ্যান্ডমেড জিনিস

  • টিউশনি

এতে নিজের আত্মবিশ্বাস বাড়ে

৫. জরুরি তহবিল তৈরি করুন

যদি সম্ভব হয় ৩–৬ মাসের প্রয়োজনীয় খরচের সমান টাকা ধীরে ধীরে জমানোর চেষ্টা করুন

এটি সাহায্য করবে যদি:

  • হঠাৎ অসুস্থতা হয়

  • পরিবারে সমস্যা হয়

  • আলাদা থাকতে হয়

৬. গুরুত্বপূর্ণ কাগজের কপি নিজের কাছে রাখুন

যেমন:

  • জাতীয় পরিচয়পত্র

  • বাচ্চার জন্ম সনদ

  • ব্যাংক বা মোবাইল ব্যাংকিং তথ্য

এগুলো নিরাপদ জায়গায় রাখুন

৭. বিশ্বস্ত মানুষের সাথে যোগাযোগ রাখুন

একজন বিশ্বস্ত আত্মীয়, বন্ধু বা পরিবারের সদস্য থাকলে ভালো।

জরুরি পরিস্থিতিতে:

  • কথা বলা

  • সহায়তা পাওয়া

  • পরামর্শ নেওয়া

সহজ হয়।


৮. নিজের আত্মসম্মান বজায় রাখুন

অর্থনৈতিক জ্ঞান শুধু টাকা নয়, এটি নিজের স্বাধীনতা ও আত্মবিশ্বাসের বিষয়

আপনি:

  • নতুন কিছু শিখতে পারেন

  • ছোট লক্ষ্য ঠিক করতে পারেন

  • ধীরে ধীরে নিজের শক্তি তৈরি করতে পারেন

মনে রাখবেন: ছোট  পদক্ষেপও সময়ের সাথে বড় পরিবর্তন আনতে পারে।


শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ব্রেস্ট পাম্পের প্রকারভেদ ও বাংলাদেশে কোথায় পাওয়া যায় ?

 নতুন মায়েদের জন্য বুকের দুধ খাওয়ানোর যাত্রা কে সহজ করার সব থেকে ভাল উপায় হচ্ছে ব্রেস্ট পাম্পের ব্যবহার  এই ভিডিওতে আমাদের বিশেষজ্ঞ ডাপ্রীতি আপনাদের ম্যানুয়াল ব্রেস্ট পাম্প এবং ইলেকট্রিক ব্রেস্ট পাম্পের সঠিক ব্যবহার সম্পর্কে জানাবেন। প্রথম 6 মাস শিশুদের শুধুমাত্র মায়ের দুধ দেওয়া উচিত  কিন্তু যখন তা সম্ভব হয়নাতখন সব থেকে ভাল উপায় হচ্ছে ব্রেস্ট পাম্প ব্যবহার করে বুকের দুধ কে বের করা এবং তাকে সংরক্ষণ করা। বুকের দুধ খাওয়ানোর টিপস এবং বুকের দুধ খাওয়ানোর পণ্যগুলির থেকে আপনি সাহায্য পেতে পারেন 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3738618711723990"

     crossorigin="anonymous"></script>

<!-- Daissy73 -->

<ins class="adsbygoogle"

     style="display:block"

     data-ad-client="ca-pub-3738618711723990"

     data-ad-slot="6301084073"

     data-ad-format="auto"

     data-full-width-responsive="true"></ins>

<script>

     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

</script>Rokomari.com 

daraz.com 


·       SmartCare Advanced Breast Pump (SC-BP08)

https://rkmri.co/e23Nmlme5Mme/

Pigeon Manual Breast Pump Basic Edition

https://rkmri.co/MeeSoeNNA3TA/

Rechargeable Electric BreastFeeding Pump - 1Pieces

https://rkmri.co/R2oTIleeT5mA/

wee-baby-breast-pump

https://rkmri.co/IS5pomyemMeo/

Pump Double Electric Breast Pump Manual Breast Pump Portable with 2 Bottles

https://rkmri.co/20AmRTpMM5Al/

Smart Care Rechargeable Electric Breast Pump

Brand: SmartCare

Category: Breast Pumps

TK. 4,000 TK. 3,160 

https://rkmri.co/IplSeRe2IEeS/

 

ব্রেস্ট পাম্পের অ্যানাটমি (অংশগুলি)

১. ব্রেস্ট শিল্ড (ফ্ল্যাঞ্জ)

  • আকার: বিভিন্ন আকারে ব্রেস্ট শিল্ড পাওয়া যায়, যাতে আরামদায়ক এবং কার্যকর দুধ দোহন নিশ্চিত হয়।

২. পাম্প মেকানিজম (মোটর বা ম্যানুয়াল পাম্প)

  • ইলেকট্রিক পাম্প

  • ম্যানুয়াল পাম্প

৩. ক্লেকশন বটল/কন্টেইনার

  •  এটি দুধ সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। 

৪. সাকশন টিউব (বা হোস)


৫. ভ্যালভ এবং মেমব্রেন


৬. পাওয়ার সোর্স

  • ইলেকট্রিক পাম্প

  • ম্যানুয়াল পাম্প

৭. কন্ট্রোল প্যানেল (ইলেকট্রিক পাম্প)


৮. অ্যাডাপ্টর এবং বেস (যদি প্রযোজ্য হয়)


 

 

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

Money Mindset নিয়ে ১০টি বাংলা উক্তি

 Money Mindset নিয়ে ১০টি বাংলা উক্তি:

"আনুষ্ঠানিক শিক্ষা আপনাকে জীবিকা দেবে; আত্মশিক্ষা আপনাকে সম্পদ দেবে।"


"যদি আপনার আরো টাকা থাকত, তাহলে আপনার পরিকল্পনা ভালো হতো না। বরং আপনার পরিকল্পনা ভালো হলে, আপনি আরো টাকা অর্জন করতে পারতেন।"


"সময় টাকার চেয়ে বেশি মূল্যবান। আপনি আরও টাকা অর্জন করতে পারেন, কিন্তু সময় ফিরে পাবেন না।"


"আপনার কাছে দুটি বিকল্প আছে: আপনি জীবিকা নির্বাহ করতে পারেন বা একটি জীবন ডিজাইন করতে পারেন।"


"ধনী ব্যক্তিরা তাদের টাকা বিনিয়োগ করে এবং যা বাকি থাকে তা ব্যয় করে; দরিদ্র ব্যক্তিরা তাদের টাকা ব্যয় করে এবং যা বাকি থাকে তা বিনিয়োগ করে।"


"আপনার নিজের শিক্ষার জন্য ব্যয় করা অর্থ কখনোই অপচয় নয়।"


"অর্থ সাধারণত আকর্ষণ করা হয়, তাড়া করা হয় না।"


"একজন মিলিয়নেয়ার হওয়ার সবচেয়ে বড় পুরস্কার হলো সেই ব্যক্তি হওয়া, যিনি মিলিয়নেয়ার হতে পারেন। এটি শুধুমাত্র অর্থের বিষয় নয়।"


"সম্পদ বুদ্ধিমত্তার বিষয় নয়; এটি অনুপ্রেরণার বিষয়।"


"টুকরো টুকরো করে সব টাকা খরচ করবেন না। সঞ্চয় করুন এবং এমন কিছু কিনুন যা দীর্ঘস্থায়ী মূল্য বা স্মৃতি দেবে। ছোট ছোট খরচগুলো একত্রিত হয়ে একটি ছোট সম্পদ তৈরি করতে পারে।"



বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

How to Make Progress Every Day—No Matter What | Jim Rohn Motivation জিম রোন তার এই ভিডিও

 How to Make Progress Every Day—No Matter What | Jim Rohn Motivation 

জিম রোন তার এই ভিডিওতে বলছেন, কিভাবে প্রতিদিন উন্নতি করা যায়, পরিস্থিতির কারণে থেমে না থেকে। জীবন কারো জন্য অপেক্ষা করে না। আপনি প্রস্তুত কি না, আপনার সব সমস্যা শেষ হয়েছে কিনা, সেটা জিজ্ঞেস করে না। আপনার খারাপ লাগা বা অনিশ্চিত অনুভূতি  এর তোয়াক্কা করে না। তাই জীবনের সাথে তাল মিলিয়ে চলতে থাকলে সাফল্য আসবেই।


সাফল্যের সংজ্ঞা :

সাফল্য মানে এই নয় যে বিশাল কিছু করে দেখাতে হবে। প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করা । ছোট ছোট অভ্যাস প্রতিদিন পালন করার মাধ্যমে,  সময়ের সাথে সাথে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। একদিন এক হপ্তাহ এ পরিবর্তন লক্ষ করা যাবে না 


অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে :

অধিকাংশ মানুষ সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, ভাবে এই ঝামেলাটা যাক তার পর দেখা যাবে । কিন্তু সত্যি কথা হলো, ইটা অজুহাত ছাড়া আর কিছু নয় । বেশিরভাগ মানুষ নিজের ব্যর্থতার জন্য অন্যকে বা সমস্যাকে অজুহাত বানান । সফল ব্যক্তিরা অজুহাত এর তোয়াক্কা না করে কাজ করে যায়, ভালো লাগুক আর নাই লাগুক ।


কিভাবে কাজ চালিয়ে যেতে হয় : 

যখন আপনি কষ্ট করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, তখনও  কাজ চালিয়ে যাওয়া টাই সাফল্যের আসল রহস্য ।


দিনের শুরুটা যেভাবে করবেন :

সকাল বেলা ঘুম থেকে ওঠার পর আমাদের মন নিজের সাথে অনেক দর কষাকষি করে। কিন্তু যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন মনকে বোঝাতে পারবেন যে কাজটা করতেই হবে। কোনো অজুহাত চলবে না। তাহলে আপনি সফল হবেন।


নিজেকে বিশ্বাস করুন :

নিজেকে সম্মান করুন।  আত্মবিশ্বাস শুধুমাত্র মেধার এর উপর নির্ভর করে না। এটা নিজের উপর বিশ্বাসের উপর ও নির্ভর করে।


সব আছে বা কিছু ই নেয় এই মনোভাব মানুষের উন্নতি থামিয়ে দেয়। তাই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিন।


Focus ঠিক রাখুন :

মনোযোগ অন্যদিকে সরিয়ে না নিয়ে নিজের লক্ষের দিকে মনোনিবেশ করুন।


Momentum তৈরি করুন :

অভ্যাস তৈরি হয়ে গেলে কাজ করা সহজ হয়ে যায়।


সিদ্ধান্ত নিতে শিখুন :

দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নিন।


Discipline এর গুরুত্ব :

Motivation কমে গেলে discipline আপনাকে ধরে রাখবে।


কাজের consistency বজায় রাখুন :

অনুভূতি দিয়ে কাজ evaluate না করে commitment এর ওপর focus করুন।


ছোট ছোট improvement :

প্রতিদিন ছোট ছোট improvement ও অনেক বড় change আনতে পারে।


Over Complication পরিহার করুন :

কাজের শুরুতে বেশি চিন্তা না করে action নিন।


লক্ষ্য স্থির করুন :

Vague idea না রেখে specific measurable goals set করুন।


Progress track করুন :

নিজের কাজের effort track করুন।


Environment এর প্রভাব :

নিজেকে positive environment এর মধ্যে রাখুন।


Resilience :

খারাপ সময়গুলোতে হাল ছেড়ে দেওয়া যাবে না।


সঠিক পথে চলুন :

Progress শুধুমাত্র action এর উপর নির্ভর করে না। সঠিক পথে action নেওয়া টাও জরুরি।


Energy Management :

নিজের mental ও physical energy র সঠিক ব্যবহার করুন।


Patience :

ফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন।


Standards ঠিক করুন :

নিজের standards improve করুন।


Rest :

কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম ও প্রয়োজন।


অন্যকে সাহায্য করুন :

অন্যকে সাহায্য করার মাধ্যমে ও নিজের উন্নতি করা যায়।

সঞ্চয়ের শক্তি: অর্থ বাঁচানোর জন্য মূল্যবান উক্তি"

 টাকা উপার্জন করা যত কঠিন, তা বাঁচিয়ে রাখা তার চেয়েও কঠিন।"

অপ্রয়োজনীয় খরচ হলো গোপন চোর, যা ধীরে ধীরে তোমার সঞ্চয় শেষ করে দেয়।"

আজ যদি সঞ্চয় করো, আগামীকাল সেটা তোমার বিপদের দিনে রক্ষা করবে।"

বুদ্ধিমান সেই, যে আয় করার আগেই সঞ্চয়ের পরিকল্পনা করে।"

টাকার প্রতি লোভ নয়, বরং সঞ্চয়ের অভ্যাস তোমাকে সত্যিকারের স্বচ্ছলতা এনে দেবে।

সঠিকভাবে হিংসা করার উপায় তাহলে কি ?

 সঠিকভাবে হিংসা করার উপায় তাহলে কি ? 

তোমার বন্ধুর বা আশেপাশের মানুষদের প্রতি হিংসা করো না, কারণ তিনি বা তারা  হয়তো অতটা সফল নন বরং যারা সত্যিকারের সফল তাদের কে লক্ষ করুন।  কারণ এতে লাভ বেশি , যদি আপনি  তাদের স্তরে পৌঁছাতে নাও পারেন , তাহলেও  এমন একটি উচ্চতর অবস্থানে আপনি পৌঁছাবেন , যেটা আপনার বন্ধু সফলতা থেকে অনেক উপরে হবে।  কারণ একটা কথা আছে , যে কোনো মানুষের সফলতা তার আশেপাশের মানুষের সফলতার গড় , তাই সত্যিকারের সফল বেক্তিকে লক্ষ করুন , আপনার আশেপাশের মানুষদের নয়। 

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

গৃহিণীদের জন্য ৩টি কার্যকর যোগাযোগ কৌশল: Communication hacks

 গৃহিণীদের জন্য ৩টি কার্যকর যোগাযোগ কৌশল:


১. মনোযোগ দিয়ে  শ্রবণ (Active Listening) করুন 

পরিবারের সদস্য বা অন্যদের সঙ্গে কথা বলার সময় সত্যিকার অর্থে শুনুন। চোখে চোখ রেখে কথা বলুন, মাঝপথে বাধা দেবেন না, এবং ছোট ছোট মন্তব্য ("বুঝেছি", "হ্যাঁ") দিয়ে বোঝান যে আপনি মনোযোগ দিচ্ছেন। এতে আপনার কথার মূল্য বাড়বে। এই সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না l

কারণ এতে অন্যজন নিজেকে অবহেলিত মনে করতে পারে 

২. 'আমি' বাক্য ব্যবহার করুন (Use "I" Statements)

কোনো কিছু বোঝানোর সময় "তুমি সবসময় এমন করো" না বলে "আমি এভাবে অনুভব করছি" বলুন। উদাহরণ: "আমি চাই তুমি আমার কথাটা বুঝো"—এতে মনোমালিন্য কম হবে এবং সম্পর্ক উন্নত হবে। চির সত্য কথা হলো এই পৃথিবীর কেও সমালোচনা নিতে পারে না , তাই কথা বলুন কারো দিকে আঙ্গুল না তোলে 



৩. স্বচ্ছ ও সরল কথা বলুন (Be Clear and Concise)

কথা বলার সময় অতিরিক্ত জটিলতা বা ইঙ্গিতপূর্ণ ভাষা এড়িয়ে চলুন। বিশেষ করে যদি আপনি পরিবারের চাহিদা বা নিজের অনুভূতি প্রকাশ করতে চান, তাহলে সুস্পষ্ট ও সংক্ষিপ্তভাবে বলুন। যেমন, "আজ আমি একটু বিশ্রাম চাই"—এতে ভুল বোঝাবুঝির সুযোগ কম থাকবে। অনেকেই অভিমান করে থাকে যে আমাকে কেউ খেয়াল করে না বা বুজে না , সত্যিকথা হলো প্রতিটি মানুষই জটিল বোজা সহজ না , তাই অভিমান না করে নিজের প্রয়োজন সুন্দর করে তুলে ধরুন , কোনো মানুষই জটিলতা পসন্দ করা না , বিশেষ করে দীর্ঘ দিনের জন্য 

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নার্সিসিস্টের নির্যাতনের চক্র

 

নির্যাতন সাধারণত একটি চক্রের মধ্যে ঘটে, যেখানে নির্যাতন সবসময় একই রকম থাকে না। নির্যাতনের ঘটনার মধ্যে শান্ত সময়ও থাকতে পারে। এটা মনে রাখা জরুরি যে, নির্যাতনের শিকার অনেকেই তাদের সঙ্গীকে ভালোবাসেন।

এখানে নির্যাতনের চক্রের পর্যায়গুলো উল্লেখ করা হলো:

১. মধুচন্দ্রিমা পর্যায় (Honeymoon Phase):

  • নির্যাতনের সম্পর্কের শুরুতে প্রায়শই নির্যাতনের কোনো ইঙ্গিত থাকে না। নির্যাতনকারী ব্যক্তি তখন খুব আকর্ষণীয়, দয়ালু এবং মনোযোগী হতে পারে। তারা প্রায়শই সঠিক কথা বলে, ভুক্তভোগীকে বিশেষ অনুভব করায় এবং "তাদের মন জয় করে নেয়"। একে মধুচন্দ্রিমা পর্যায় বলা হয়।

২. উত্তেজনা বৃদ্ধি (Tensions Building):

  • সময়ের সাথে সাথে, মধুচন্দ্রিমা পর্যায়টি শেষ হতে শুরু করলে, যোগাযোগের অভাব দেখা যায়। ভুক্তভোগী তার সঙ্গীকে রাগান্বিত করতে ভয় পায় এবং মনে করে যেন তাকে "ডিমের খোসা উপর হাঁটতে হচ্ছে"। সম্পর্কে একটি স্পষ্ট উত্তেজনা বিরাজ করে।

৩. ঘটনা (Incident):

  • অবশেষে, উত্তেজনা চরমে পৌঁছায় এবং নির্যাতনকারী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা বজায় রাখার জন্য আঘাত করে। এটি মৌখিক বা মানসিক নির্যাতন হতে পারে (যা সম্পর্কের শুরুতে সাধারণ), তবে এটি শারীরিক, যৌন, ডিজিটাল বা আর্থিক নির্যাতনও হতে পারে।

৪. মিটমাট (Reconciliation):

  • নির্যাতনের পরে, নির্যাতনকারী প্রায়শই নির্যাতনের জন্য ক্ষমা চায়। কখনও কখনও, মিটমাট নির্যাতনের কারণ দর্শানো, ভুক্তভোগীকে দোষ দেওয়া, অস্বীকার করা বা নির্যাতনকে কম গুরুত্ব দেওয়া বা এমন ভাব করা যেন ভুক্তভোগী "বাড়াবাড়ি করছে" এমন রূপ নিতে পারে। নির্যাতনকারী হয়তো আর কখনও এটি করবে না বলেও প্রতিশ্রুতি দেয়।

৫. শান্তি (Calm):

  • মিটমাট পর্বের পর, অবশেষে (অস্থায়ীভাবে) শান্তি ফিরে আসে এবং উত্তেজনা আবার বাড়তে শুরু করলে চক্রটি পুনরাবৃত্তি হতে থাকে। (১ নম্বর ধাপে ফিরে যান।)

বাংলাদেশে ভ্রমণের সময় টাকা সঞ্চয়ের উপায়

 

বাংলাদেশে ভ্রমণের সময় টাকা সঞ্চয়ের উপায়

বাংলাদেশে ভ্রমণ করতে গিয়ে খরচ নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলে আপনি সাশ্রয়ীভাবে ভ্রমণ করতে পারবেন। এখানে কিছু উপায় আলোচনা করা হলো, যা আপনাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের সময় টাকা সঞ্চয়ে সাহায্য করবে।

১. বাজেট পরিকল্পনা করুন

ভ্রমণের আগে একটি বাজেট তৈরি করুন। আপনি কোথায় যেতে চান, কতদিন থাকবে এবং কী কী খরচ হবে, তা আগে থেকে পরিকল্পনা করুন। এর ফলে অপ্রত্যাশিত খরচ থেকে আপনি বাঁচতে পারবেন এবং সঠিকভাবে টাকা বাঁচাতে পারবেন।

২. ট্রেন বা বাসে ভ্রমণ করুন

যদি আপনি কম খরচে ভ্রমণ করতে চান, তাহলে ট্রেন বা বাসে যাত্রা করুন। বাংলাদেশের রেলপথ এবং বাস সার্ভিস ভ্রমণের জন্য সাশ্রয়ী এবং নিরাপদ উপায়। বিশেষত, দূরপাল্লার বাস ও ট্রেন অনেক কম খরচে সেবা দেয়।

৩. স্থানীয় খাবার খান

ভ্রমণের সময় হোটেলে খাবার অর্ডার করলে খরচ অনেক বাড়তে পারে। এর পরিবর্তে আপনি স্থানীয় খাবার বা স্ট্রিট ফুড খেতে পারেন, যা অনেক সস্তা। বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিট ফুড যেমন ফুচকা, চটপটি, পরোটা, অথবা ছোট রেস্টুরেন্টের খাবার খাওয়া অনেক সাশ্রয়ী।

৪. অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিং

আপনার ভ্রমণের জন্য হোটেল বা থাকার জায়গা আগে থেকে বুক করুন। অনেক হোটেল বা হোস্টেল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইটে ছাড় দিয়ে থাকে। বিশেষ করে, বুকিং.কম, এয়ারবিএনবি বা গুগল ট্রিপস-এ বুকিং করলে আপনি সাশ্রয়ী দাম পাবেন। এতে আপনি হোটেল খুঁজতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করার ঝুঁকি কমাতে পারবেন।

৫. ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট অফার ব্যবহার করুন

অনলাইন ট্র্যাভেল প্ল্যাটফর্ম বা ক্যাফে/রেস্তোরাঁয় ডিসকাউন্ট অফার ব্যবহার করুন। অনেক হোটেল বা রেস্তোরাঁ বিশেষ অফার, ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক দেয়। এই সুবিধাগুলি ব্যবহার করলে আপনি সাশ্রয়ীভাবে পরিষেবাগুলি উপভোগ করতে পারবেন।

৬. গ্রুপে ভ্রমণ করুন

এককভাবে ভ্রমণ করলে অনেক খরচ হয়ে যায়। তবে যদি আপনি বন্ধু বা পরিবারের সাথে গ্রুপে ভ্রমণ করেন, তাহলে টিকিট, গাড়ি ভাড়া বা হোটেল বুকিংয়ের খরচ ভাগ করে নেওয়া যায়, যা খরচ অনেকটা কমাতে সাহায্য করবে।

৭. স্থানীয় পরিবহন ব্যবহার করুন

স্থানীয় পরিবহন যেমন রিকশা, সিএনজি বা বাস ব্যবহার করে আপনি কম খরচে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে এই ধরনের পরিবহন সুবিধা প্রচুর রয়েছে এবং দাম তুলনামূলকভাবে কম।

৮. ফ্রি বা কম খরচে পর্যটন স্থানগুলো ভ্রমণ করুন

বাংলাদেশে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক স্থান রয়েছে, যা সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করা যায়। উদাহরণস্বরূপ, সেন্টমার্টিন, কক্সবাজার, সুন্দরবন বা শেরপুরের ঝরনা। আপনি গাইড ছাড়া বা সাধারণ প্রবেশ ফি দিয়ে এসব জায়গায় ভ্রমণ করতে পারেন।

৯. অতিরিক্ত শপিং থেকে বিরত থাকুন

ভ্রমণের সময় শপিং করতে গেলে খরচ অনেক বাড়তে পারে। তবে, আপনি যদি শপিং করতে চান, তাহলে বাজেট মেনে চলুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় বা স্মৃতিচিহ্ন কেনাকাটা করুন। সস্তায় সুন্দর জিনিস কিনতে আপনি স্থানীয় বাজার বা হাটে যেতে পারেন।

১০. প্রাকৃতিক পরিবেশে বেশি সময় কাটান

প্রাকৃতিক স্থান যেমন পাহাড়, নদী, এবং জঙ্গল বিনামূল্যে বা খুবই কম খরচে উপভোগ করা যায়। বাংলাদেশের অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেগুলো পরিদর্শন করার জন্য অতিরিক্ত খরচ হয় না। এসব স্থানে থাকার খরচও তুলনামূলকভাবে কম।

উপসংহার

বাংলাদেশে ভ্রমণ করার সময় কিছু সহজ কৌশল অনুসরণ করে আপনি কম খরচে চমৎকার অভিজ্ঞতা লাভ করতে পারেন। বাজেট তৈরি, স্থানীয় খাবার খাওয়া, পরিবহন সাশ্রয়ী রাখা, এবং গ্রুপে ভ্রমণ করার মতো পদ্ধতিগুলি আপনাকে অতিরিক্ত খরচ থেকে রক্ষা করবে এবং ভ্রমণের আনন্দ বাড়াবে।